নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ ৭:২৪ পিএম , আপডেট: আগস্ট ১৩, ২০২৫ ৭:২৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়।

জামায়াতের ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর পল্টনস্থ বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত ও নোট দিয়েছেন। সব কিছুর বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে?

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...