
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গাংগাইল পাড়া গ্রামে গত ২১ এপ্রিল রানা মিয়া নামে এক যুবককে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিবেশিরা।
হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বাড়িতে ক্ষোভের বশঃবর্তী হয়ে হামলা চালায় নিহতের লোকজন। হামলার ঘটনায় একের পর এক মামলা দিয়ে নিহতের পক্ষের প্রায় শতাধিক পরিবারের লোকদের বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার (২৮ জুন) রানা মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে বনাটি গাংগাইল পাড়া গ্রামে মানববন্ধন, বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছেন তার পক্ষের লোকজন।
মানববন্ধনে নিহত রানা মিয়ার মা সেলিনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার পুতেরে তারা মাইরা ফালাইছে। অহন আমরার নামে মিথ্যা মামলা দিয়া আমরারে বাড়ি ছাড়া করছে। আমরা কি বিচার পাইতাম না?
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রানা আত্মীয় আব্দুল হেলিম রাজন। তিনি বলেন, হত্যাকারীরা প্রভাব খাটিয়ে আমাদের ১০২ জনের নামে দুটি লুটপাটের মামলা দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে থাকতে দিচ্ছে না। পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলার আবেদনকে মামলা হিসেবে রেকর্ড করেছে।
এসকে
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত