
চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনা অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাতকারে তিনি বলেন, ২৩ মার্চ ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর তিনি উপসাগরীয় দেশটিতে সফর করবেন।
ইসরায়েলের আর্মি রেডিওর কাছে সাক্ষাতকারে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি আবুধাবি যাচ্ছি না, পরে সেখানে যাব।’
এর আগে বুধবার ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েলি হাইউম’ জানায়, বৃহস্পতিবার নেতানিয়াহু আমিরাত সফর করতে যাচ্ছেন। এ দিকে ইসরায়েলের চ্যানেল-১২ বলেছে, নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণায় আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ব্যবহার করায় সংযুক্ত আরব আমিরাত ক্ষোভ প্রকাশ করেছে।
এর আগে গত বছরে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কয়েক দফা আমিরাত সফরের উদ্যোগ স্থগিত হয়ে যায়। গত সপ্তাহে দেশটিতে নেতানিয়াহু একদিনের সফরে আসার পরিকল্পনা করলেও জর্দানের আকাশসীমা ব্যবহারে অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত ওই সফর স্থগিত করা হয়।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত