জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ ৪:৪৯ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলাসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী অ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত।

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে তার সম্মান নষ্ট করেছেন।

এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শত কোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...