
গত সপ্তাহে দাম বাড়া ব্রয়লার মুরগির দাম নতুন করে আরও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এ নিয়ে টানা দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ল ৩০ টাকা পর্যন্ত। এর সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে সপ্তাহের ব্যবধানে বেশকিছু সবজির দাম কিছুটা কমেছে। আর হুট করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম বাড়তিই রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১২৫ টাকা। তার আগে ছিল ১১০-১১৫ টাকার মধ্যে।
সেগুনবাগিচা বাজারে ১৪৫ টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি করা মো. আব্দুর রহমান বলেন, গতকাল ব্রয়লার মুরগির কেজি বিক্রি করেছি ১৩০ টাকা। আজ পাইকারি বাজারে মুরগির দাম কেজিতে ১০ টাকার ওপরে বেড়েছে। ফলে ১৪৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, দুই সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়ছে। দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি ১১৫ টাকায় বিক্রি করেছি। দাম বাড়লেও ব্রয়লার মুরগি এখন আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে।
খিলগাঁওয়ে ১৩৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করা আলামিন বলেন, গত সপ্তাহে ১২৫ টাকা কেজি বিক্রি করেছি। পাইকারিতে দাম বাড়ায় আজ ১৩৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে দাম আরও বাড়বে।
কম হয়নি। গতবছর পেঁয়াজের কেজি ২৫০ টাকায় উঠেছিল। যদিও পরবর্তীতে নানামুখী প্রচেষ্টায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসে। প্রায় দুই মাস ধরে দেশি পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছিল। তবে ভারতে পেঁয়াজের দাম বাড়ার সংবাদে গত সপ্তাহে হুট করেই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।
পেঁয়াজের দামের বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, কিছুদিন আগেও দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি করেছি। সেই পেঁয়াজের দাম হুট করে বেড়ে ৬০ টাকা হয়েছে। বাছাই করা পেঁয়াজের কেজি ৭০ টাকা হয়েছে। দাম বাড়ার পর পেঁয়াজের দাম আর কমেনি। সহসা দাম কমবে বলে মনে হচ্ছে না।
এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এরপরও সব ধরনের সবজির দাম এখনো বেশ চড়া।
শীতের আগাম সবজি শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০-২২০ টাকা। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা।
গাজর আগের মতই বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। উস্তার কেজি ৭০-১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি।
পটলের দাম কিছুটা কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। দাম কমার তালিকায় থাকা কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।
বেগুন গত সপ্তাহের মতো ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা পিস। কাঁচা মরিচের ঝাল আগের মতই কড়া। ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কমেছে। গত সপ্তাহে শিমের কেজি বিক্রি করেছি ১৮০ টাকা। সেই শিম এখন বিক্রি করছি ১২০ টাকা। ৫০ টাকার পটল ৪০ টাকা হয়েছে। ৬০ টাকার ঝিঙা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সামনে সবজির দাম আরও কমবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত