
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড টানা তৃতীয়বার ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিলো।
২০২২ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে পুরস্কৃত করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ। এছাড়া আর্থিক সেবা খাতের পাশাপাশি; করপোরেট গভর্নেন্স এ একটি এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ একটিসহ আরও দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স।
সোমবার (৩০ অক্টোবর, ২০২৩) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।
শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কায়সার হামিদ বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের ধারাবাহিক উন্নতির বহিঃপ্রকাশ হিসেবে টানা তিনবার আইসিএবি অ্যাওয়ার্ড পেয়েছে; শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, আইসিএবি’র সভাপতি মো. মনিরুজ্জামান এফসিএসহ অন্যরা।
- ১চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ২চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৩কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৪রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৬রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৭সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ৮খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৯ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ১০গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম





পাঠকের মতামত