প্রকাশিত: মার্চ ৭, ২০২৫ ৩:৪৪ পিএম

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানায়, দুদুপুর ১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...