
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আমাদের দেশের আশেপাশের দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কাজেই আমাদেরকে এলোমেলো চলাফেরা না করে সেদিকে লক্ষ রাখতে হবে। তবে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে করোনা অধিকাংশই নিয়ন্ত্রণে আছে বিধায় আমরা সুরক্ষিত আছি। প্রায় তেরো কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায়। সংক্রমণ নেই বললেই চলে। আমাদেরকে করোনা সংক্রমণ রোধে আরও নিয়ম মেনে চলতে হবে।
শনিবার ( ২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা জানি রোজা হচ্ছে দোজখের ঢাল সরুপ। আমাদেরকে রোজা রাখতে হবে। সমাজে যাদের সামর্থ্য আছে তাদেরকে গরীব মানুষের পাশে দাড়াতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এবার ঈদের বাজারে যেন মানুষ শান্তি পূর্ণভাবে বাজার করতে পারে। সেই সাথে ব্যবসায়ী ভাইদের পাশেও যেন তাদের সহযোগিতা থাকে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়ার কামনা করা হয়।
এছাড়াও ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত