প্রকাশিত: মার্চ ১৩, ২০২২ ১:৪৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছেই। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। এবার ইউক্রেনের দখল করা শহর মেলিটোপোলে রুশপন্থি নতুন মেয়র নিযুক্ত করার খবর পাওয়া গেছে।

রুশপন্থি নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আগে সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে উগ্রবাদী কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে নতুন মেয়র নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন অনেকে। সম্প্রতি শহরটির মেয়র অপহৃত হন বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। স্থানীয়রা বলছেন, কিছুক্ষণ পরপর পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন শিশুসহ আরও সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন রুশ সেনাদের হামলায়।

সূত্র: সিএনএন

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...