প্রকাশিত: জুলাই ১২, ২০২৪ ৯:২৬ পিএম

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ (৭,৮,৯) নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রিনা বেগমের রাইস মিল থেকে ৫ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) স্থানীয়দের সহায়তায় গজালিয়ার লড়ারহাট বাজারের ওই রাইস সার উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে যেসব কৃষকদের নামে বরাদ্দ ছিল, তাদেরকে ডেকে সার বুঝিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি ঐ নারী ইউপি সদস্যের স্বামী হায়বাত শেখ এই সার বিক্রি করে দিতে চেয়েছিলেন।

লড়ারহাট বাজারের সার বিক্রেতা মাসুদুল আলম বলেন, সকালে এসে দেখি দোকানের সামনে ৫ বস্তা সরকারি সার দেখতে পাই। পরে জানতে পারি নারী ইউপি সদস্য রিনা বেগমের স্বামী হায়বাত শেখ বিক্রি করার জন্য এই সার আমার দোকানের সামনে এনে রেখেছেন। সরকারি কিনব না বলে, আমি হায়বাতের রাইস মিলে পাঠিয়ে দিয়েছি।

মো. হাসান নামের এক ব্যক্তি বলেন, হায়বাতের রাইস মিলে সার দেখে, স্থানীয় লোকজন নিয়ে আমরা সবাইকে খবর দেই। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা এসে সারগুলো নিয়ে ইউনিয়ন পরিষষদে চলে যায়। মূলত এই সার স্থানীয়ভাবে বিক্রি করে দিতে চেয়েছিলেন মেম্বার। কিন্তু লোকজনে জানাজানি হওয়ায় এখন যাদের সার তাদের দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে কৃষি কর্মকর্তাগণও যুক্ত থাকতে পারেন বলে মন্তব্য করেন স্থানীয় এই বাসিন্দা

নারী ইউপি সদস্য রিনা বেগম বলেন, কৃষকদের দেওয়ার জন্য কয়েকদিন আগে কৃষি অফিস থেকে সারগুলো আনা হয়েছিল, কিছু কৃষককে দেওয়া হয়েছে।হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে ৭জন কৃষকের দিতে পারিনি। ভেবেছি পরে দিয়ে দিব। কৃষি কর্মকর্তা ও ও চেয়ারম্যান সাহেব বিষয়টি জানেন। তারাই আজকে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করেছেন।কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছে।

গজালিয়া ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

কৃষকদের সার কেন নারী ইউপি সদস্যের বাড়িতে কেন এমন প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে পারেননি এই কৃষি কর্মকর্তা। একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে এড়িয়ে যান তিনি।

বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফখরুল আহসান বলেন, সার জব্দের বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...