প্রকাশিত: মে ২১, ২০২১ ৭:৩৩ পিএম
Banijjo protidin, বাণিজ্য প্রতিদিন, www.banijjoprotidin.com, portugal football team, পর্তুগাল, মেহেদী হাসান তালহা, mehdi hasan talha

নিজেদের শিরোপা ধরে রাখতে আসন্ন ইউরোতে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। সে লক্ষ্যে বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে শক্তিশালী এক স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

বিশেষ করে আক্রমণভাগে রাখা হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তারকা ফরোয়ার্ডদের। স্বাভাবিকভাবেই আক্রমণভাগের সবচেয়ে বড় নাম জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো।

তার সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স, লিভারপুলের ডিয়োগো জোতা, আইনট্রাখট ফ্রাংকফুটের আন্দ্রে সিলভারা।

শুধু আক্রমণভাগেই নয়, রক্ষণেও রয়েছে ভরসার সব নাম। ম্যান সিটির হয়ে প্রথম মৌসুমেই আলো ছড়ানো রুবেন দিয়াস, তার ক্লাব সতীর্থ হোয়াও ক্যানসেলো এবং রাফায়েল গুরেইরোদের ওপর থাকবে গোল বাঁচানোর দায়িত্ব।

আসন্ন ইউরো ‘এফ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি। মূল আসর শুরুর আগে ৪ জুন স্পেইন এবং ৯ জুন ইসরায়েলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আসন্ন ইউরোতে পর্তুগাল স্কোয়াড
অ্যান্থনি লোপেজ, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও ক্যানসেলো, নেলসন সেমেদু, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্ডেস, রাফায়েল গুরেইরো, দানিলো প্যারেইরা, হোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও মৌতিনহো, রেনাতো সানচেজ, সার্জিও অলিভেইরা, উইলিয়াম কারভালহো, পেদ্রো গনজালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোতা, গনসালো গুইদেস, হোয়াও ফেলিক্স এবং রাফা সিলভা।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...