
ইতালিতে অনুষ্ঠিত হয়েছে ভেনিস বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষা। বৃহস্পতিবার স্কুলের শ্রেণিকক্ষে এ পরীক্ষায় শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার দায়িত্বে ছিলেন স্কুলের তিন শিক্ষীকা- দিলরুবা জামান, সুরাইয়া আক্তার ও মেহেরুন নেছা। এসময় হল পরিদর্শন করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালি, পলাশ রহমান, আরফান মাস্টার ও সিনিয়র সহ-সভাপতি এম.ডি আক্তার উদ্দিন।
কামরুল সরোয়ার স্কুলের শিক্ষীকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত ১৭ বছর বাংলা স্কুল আপনাদের সহযোগিতায় টিকে আছে। আমাদের প্রবাসী ছেলে-মেয়েরা মাতৃভাষা বাংলা শিখছে।
তিনি বলেন, ইতালিতে বড় হয়ে আমাদের শিশুদের যেমন ইতালির স্কুল-কলেজে যেতে হবে, পড়তে হবে, একইভাবে বাংলা ভাষা এবং বাংলাদেশি সংস্কৃতি শিখতে ও জানতে হবে। তা না হলে আমরা একদিন অস্তিত্বহীন হয়ে পড়বো। আমাদের সন্তানরা ভুলে যাবে তাদের শেকড়। সেটি হবে একটা জাতি হত্যার শামিল।
শিক্ষীকা দিলরুবা জামান বলেন, আমরা সারাবছর এই ছেলে মেয়েদের যত্ন করে বাংলা ভাষা এবং বাংলাদেশের সংস্কৃতি শেখাই। অভিভাবকরাও আন্তরিক। তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই মিশন অব্যাহত রাখা কঠিন হতো।
পরীক্ষা শেষে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশ করা হবে ৮ জানুয়ারি।
- ১কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ২রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৬চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৭কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৮কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৯আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ১০দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৮ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা





পাঠকের মতামত