
ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি মারা গেছেন। তিনি দু’বার ইতালির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আরও কয়েকটি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন। শনিবার (২৪ ডিসেম্বর) ৬৫ বছর বয়সে মারা যান তিনি।
ইতালীয় মিডিয়ার বরাত দিয়ে রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ফ্রাতিনি শনিবার রোমের একটি হাসপাতালে মারা যান।
রয়টার্স বলছে, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ২০০২-২০০৪ এবং ২০০৮-২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ১৯৯০-এর দশকে বার্লুসকোনি ও ল্যাম্বার্তো ডিনির নেতৃত্বাধীন সরকারগুলোতে আরও দু’টি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন।
এছাড়া ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রাত্তিনি ইউরোপীয় কমিশনার ছিলেন এবং মৃত্যুর সময় তিনি ইতালির কাউন্সিল অব স্টেটের সভাপতি ছিলেন। পরামর্শমূলক এই সংস্থাটি জনপ্রশাসনের তত্ত্বাবধান করে থাকে।
উল্লেখ্য, ফ্রাঙ্কো ফ্রাত্তিনি ইতালির সোশ্যালিস্ট পার্টির সদস্য হিসাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন এবং পরে বার্লুসকোনির মধ্য-ডানপন্থি দলগুলোতে যোগদান করেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত