প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২১ ৭:৫৯ পিএম

বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ২২ ফেব্রুয়ারি জমা নেওয়া শুরু হবে। এটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিওতে ১০ টাকা অভিহিত প্রতিটি শেয়ারের জন্য বিনিয়োগকারীকে ৫০ টাকা মূল্য দিতে হবে।

বুকবিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইতোমধ্যে কোম্পানিটি নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (Eligible Investor) কাছে শেয়ারের একটি অংশ বিক্রি করেছে। নিলামে তাদের জন্য বরাদ্দ শেয়ারের বিক্রি শেষ হয়েছে ৬২ টাকা, যা এই শেয়ারের কাট-অফ মূল্য। কোম্পানিটি কাট-অফ মূল্যের চেয়ে ২০ শতাংশ কম দামে তথা ৫০ টাকা দরে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ছিল ৪৫.০৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪.০৬ টাকা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭.০৭ টাকা।

অন্যদিকে বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫.৬০ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...