প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫ ২:৪২ পিএম

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে সরকার কাজ করছে। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন ও টেলিকম পলিসি নিয়েও কাজ চলছে।

বুধবার (১৬ জুলাই) ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ বলেন, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও যুগোপযোগী করা হচ্ছে। পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, অন্তর্বর্তী সরকার এসব কাজ শুরু করছে।

পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদী তিনি।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...