
শ্বশুর বাড়ির পরিবারের মানসিক নির্যাতনে ইন্টার্নি চিকিৎসক অপরাজিতা রায় আখিঁর আত্মহত্যা প্ররোচিত করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রবিবার দুপুর ১২ টায় মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী উক্ত কর্মসূচি পালন করেন।
আন্দোলন শিক্ষার্থীরা অপরাজিতা রায় আখিঁর শ্বশুর সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকে অপরাজিতা আখিঁর স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে। যার কারণে অপরাজিতা আখিঁ গত কয়েক দিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান।
একপর্যায়ে গত শনিবার (১৩ জুলাই) বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এ খবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত মেডিকেল শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন।
এ সময় তারা অভিযোগ করে বলেন, অপরাজিতা আখিঁর স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলে আত্মহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্নখাতে প্রচারের চেষ্টা করছেন। অপরাজিতা আখিঁ মৃত্যুর আগে তার বিভিন্ন সোসাইড নোট থেকে জানা গেছে তাকে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মানসিকভাবে টর্চারসহ আত্মহত্যায় প্ররোচনা করেছেন।
এ সময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তিসহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের অপসারণের জোর দাবি জানান।
সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাস আত্মহত্যা প্ররোচনার বিষয়টি অস্বীকার করে বলেন, তার কোন কন্যা সন্তান না থাকায় তিনিসহ তার স্ত্রী অপরাজিতা আখিকে নিজের সন্তানের মতো দেখতেন। তিনি আরো বলেন, সে আত্মহত্যা করেনি। শারিরীক সমস্যার কারনে তার মৃত্যু হয়েছে।
এসকে
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত