বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৬ ৫:২০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইউবি এলামনাই, ইউকে এর সভাপতি মো. তারিক খান ও সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।

এসময় ইবির বিভিন্ন দেশের এলামনাইরা দেশে ও বিদেশে চাকরির সুযোগ, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেশন পরিচালনা হয়।

এসময় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেমন তা বোঝা যাবে তার শিক্ষার্থীদের চাকরির সক্ষমতার উপরে। শিক্ষার্থীরা কোথায় আছে এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা জব মার্কেটে কেমন করছে, এটির উপরে ডিপেন্ড করে। এখানে তোমার প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তর পাবে, কী করতে ও কোথায় যেতে চাও সবকিছু জানতে পারবে। তোমাদের প্রতিক্রিয়া সন্তুষ্টজনক হলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তোমাদের প্রশিক্ষণ শেষে সর্বশেষ একটা প্রতিক্রিয়া নেওয়া হবে এবং তোমরা আজকের পর থেকে ভাবতেই পারো যে বাইরে তোমাদের একটা ঠিকানা হবে। আমরা আজকে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আমাদের কিছু স্বপ্ন সেটা ছাত্র-ছাত্রীদের ভাই-বোনদের নিয়ে। তোমাদের কথা শোনার জন্য এবং আমরা কী করতে পারি তা তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আলোচনা সভার আয়োজন করেছি ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...