বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ১১:১০ এএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে আছেন যথাক্রমে এস. এম. সুইট ও ইয়াশিরুল কবির সৌরভ। এছাড়াও মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে স্থান পেয়েছেন যথাক্রমে গোলাম রাব্বানী ও সাদিয়া মাহমুদ মীম।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বৈছাআ-এর সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটিতে আরও আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আনসারি, মো. তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দিন ও মো. মিনহাজুর রহমান মাহিম।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্যসচিব হিসেবে বাধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো. আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দিন আছেন। সংগঠক হিসেবে স্থান পেয়েছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো. রিপন ইসলাম রতন, আরমান হক, স্বাধীন, মো. জিম, মো. ইমরান শেখ, জোবায়ের বিন লতিফ, কে. এম. রিফাত তানজিম প্রিতম, চয়ন কুণ্ডু, মো. হিমেল মোল্লা, মো. মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নবনিযুক্ত সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে, যতদিন না আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারছি। এতে কমিটিতে যারা আছেন, যারা নেই—জুলাইয়ের সকল সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে ইবির সকল শিক্ষার্থী, বিভিন্ন কার্যকর ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই।

এসময় নতুন কমিটির আহ্বায়ক এস. এম. সুইট বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রতি তারা যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে সর্বোচ্চ চেষ্টা করবো। জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবো। এতে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...