
কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর ও হেনস্তা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৫ জুলাই) আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন যৌথ বিবৃতিতে জানান , “একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এই বর্বর ও লজ্জাজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাড়া নিয়ে কথা বলায় একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলা এবং প্রকাশ্যে হেনস্তা করার ঘটনা শুধু মানবিকতাবিরোধীই নয়, তা নারীর প্রতি চরম অসম্মানও বটে।”
তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে খুলনা-কুষ্টিয়া পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে সকল শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানায়।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার এবং ভবিষ্যতেও থাকবে।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত