প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ ২:৩১ পিএম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ত্রুটির অভিযোগ তুলে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিতর্কিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। মঙ্গলবার সকালে নগরীর শালবান এলাকায় সরকারী বেগম রোকেয়া মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদেও এই কথা জানান।

‘ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফা চেষ্টার পর তিনি তার ভাটাধিকার প্রয়োগ করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার এমন অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, তার এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে ইভিএমের কোনো ত্রুটি ছিল না। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে ইভিএম এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

ইভিএমের কোনো ত্রুটি নেই উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, কিছু ভোটারের হাতের আঙ্গুল পরিষ্কার না থাকায় ছাপ মিলছে না। হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু মেয়র প্রার্থী মোস্তফা যে অভিযোগ তুলেছেন, সেটি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। আমি বলবো যে এটা আমাদের জাতির জন্য দুঃখজনক। আমরা এখনো সত্যকে সত্য বলতে শিখিনি। আমার কাছে মনে হয়েছে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। ইভিএম এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি এই অভিযোগ করেছেন।

এর আগে সকাল ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

নিজের ভোট দিতে এসে ইভিএমের ত্রুটির কথা জানিয়ে তিনি বলেন, ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি। যারা ইভিএমে ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কী হবে। এ ক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে। আর ভোট কাস্ট কম হলে আমার জন্যই ক্ষতি। এ সময় প্রতিটি কেন্দ্রে একজন করে বিশেষজ্ঞ থাকা উচিত বলে উল্লেখ করেন সদ্য সাবেক এই মেয়র।

নির্বাচনী পরিবেশ অনেক সুন্দর রয়েছে উল্লেখ করে মোস্তফা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। এবার রসিকের ৩৩টি ওয়ার্ডের দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আর তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

শেয়ার

পাঠকের মতামত

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...