প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ ৪:৫৬ পিএম , আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২১ ৪:৫৮ পিএম

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টদের একটি অংশ প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারপারসন শামীমা নাসরিনের মুক্তির দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন করেছেন।

বিক্ষোভকারীরা আজ বিকাল ৩টায় বিক্ষোভরত ইভ্যালির মালিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাদের দাবি, রাসেলকে আটক রেখে কোনো সমাধান আসবে না, বরং তাকে সুযোগ দেওয়া হোক। দেশের ই-কমার্স ব্যবসাকে টিকিয়ে রাখার স্বার্থে রাসেলকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানান তারা।

এক গ্রাহক দাবি করেন, রাসেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বানোয়াট। তিনি বলেন, বাদীর অর্ডার মাত্র ৩ লাখ টাকার। অথচ এখানে এমন গ্রাহক আছেন, যাদের ৩০ লাখ টাকা পর্যন্ত অর্ডার রয়েছে।

ইভ্যালির একজন গ্রাহক বলেন, ‘সরকার রাসেলকে গ্রেপ্তার করেছে। গেপ্তার সব কিছুর সমাধান? এখন আমাদের টাকা ফেরত দেবে কে? সরকার কি আমাদের টাকা ফেরত দেবে? যদি দেয়, তাহলে আমরা প্রতিবাদ বন্ধ করে বাড়ি চলে যাব।’
এর আগে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হলে বৃহস্পতিবার তাদের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এক ঘণ্টার অভিযানের পর রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করে র‍্যাব।

শেয়ার

পাঠকের মতামত

ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

আরএকে সিরামিকসে সিইও নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...