
ইরানের সামরিক বাহিনী ওমান সাগরের সাম্প্রতিক ঘটনাবলী এবং জাহাজ ছিনতাইয়ের পশ্চিমা অভিযোগের নিন্দা করেছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি মঙ্গলবার বলেন, ইরানবিরোধী নতুন হটকারিতার অজুহাত খুঁজতেই জাহাজ ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছে।
তিনি বলেছেন, পশ্চিমা, সৌদি ও ইহুদিবাদী গণমাধ্যমগুলো সমুদ্র নিরাপত্তা এবং আঞ্চলিক পানিসীমা থেকে জাহাজ ছিনতাইয়ের বিষয়ে যে সাংঘর্ষিক খবর দিয়েছে তা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। নতুন কোনো হটকারিতার জন্য তারা এই খবর প্রচার করেছে। ইরানি এ সেনা কর্মকর্তা আরো বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো সন্দেহজনক তৎপরতার বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হাতে পূর্ণ গোয়েন্দা তথ্য থাকে এবং তারা সবসময় সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, “মনে করা হচ্ছে আরব আমিরাতের উপকূল থেকে ইরান সমর্থিত বাহিনী একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।”
সমুদ্র নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্সের ওই রিপোর্টে বলা হয়েছে, আলকাতরা অথবা পিচ বহনকারী আসফ্যাল্ট প্রিন্সেস নামের ওই জাহাজটি আরব আমিরাতের উপকূল থেকে ছিনতাই হয়।
এদিকে, লন্ডন থেকে প্রকাশিত ‘দ্যা টাইমস’ পত্রিকা কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ইরানের সেনা অথবা তাদের সমর্থিত কোন গোষ্ঠী জাহাজটি ছিনতাই করেছে কিনা সে বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে।
এদিকে, ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন্স নামের একটি সংস্থা সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছ থেকে একটি জাহাজ ছিনতাইয়ের সম্ভাবনার কথা বলেছে। তবে আজ সকালের দিকে তারা বলেছে, জাহাজ ছিনতাই সন্দেহের অবসান ঘটেছে এবং জাহাজটি নিরাপদে রয়েছে। জাহাজটিতে যারা উঠেছিল তারা নেমে গেছে। তবে সংস্থাটি ওই জাহাজের নাম পরিচয় উল্লেখ করেনি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত