
যুদ্ধবিরতি ও ইরানের সতর্কতা সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের তায়েরে বিমান হামলায় একসঙ্গে আটজন নিহত হয়েছেন।
আলজাজিরা অ্যারাবিককে সেখানকার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে তায়েরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েল। তারা বলেছিল, সেখানে থাকা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
আলজাজিরা জানিয়েছে, আজ যে হামলা হয়েছে সেটি অত্যন্ত জনবহুল এলাকা।
লেবাননের রাজধানী বৈরুতে গত রোববার হামলা চালায় দখলদার ইসরায়েল। এর জেরে ওইদিন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে ইরান। ওইদিন রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ হামলা বন্ধে সম্মত হয়।
ইসরায়েল বৈরুতে হামলা না করলেও লেবাননের দক্ষিণাঞ্চলকে যুদ্ধবিরতি থেকে বাদ দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল জানান, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রাখবেন। এতে যদি ইরান ও হিজবুল্লাহ কোনো প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা পাল্টা হামলা শুরু করবেন।
ইরান গতকাল হুমকি দিয়েছিল ইসরায়েল যদি আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আরও কঠোর হামলা চালানো হবে। তবে ইরান এখন পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের হামলা নিয়ে নতুন কিছু বলেনি। যদিও গতকাল মিসাইল ছুড়ে বৈরুতে হামলা ঠেকিয়েছে তেহরান। সূত্র: আলজাজিরা
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত