নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫ ৯:১৩ পিএম , আপডেট: অক্টোবর ২৬, ২০২৫ ৫:১৭ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। এর মধ্যে ইসলামী ধারার কয়েকটি ব্যাংক একেবারে ধসে পড়েছে। চরম তারল্য সংকটের কারণে সরকার এখন ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কয়েকটি ব্যাংকের অবস্থা ভাল থাকায় গত জুলাই মাসের তুলনায় আগস্টে মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত বেড়েছে ১ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের জুলাই মাস শেষে শরীয়াহ ভিত্তিক ১০টি ব্যাংকের আমানত ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৩৭ কোটি টাকা। আর পরের মাস আগস্ট শেষে ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৭৮৭ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৪ হাজার ৮৫০ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ।

এছাড়া, আর গত বছরের আগস্ট মাসে ১০টি ইসলামী ব্যাংকের আমানতের স্থিতি ছিল ৩ লাখ ৮৭ হাজার ৮৯২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শরীয়াহ ভিত্তিক ১০টি ব্যাংকের আমানত বেড়েছে ১০ হাজার ৮৯৫ কোটি টাকা বা ৭ দশমিক শূন্য ৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে শরীয়াহ ভিত্তিক ১০টি ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৬৬ কোটি ডলার। আর চলতি বছরের আগস্ট মাসে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ডলার।

সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় কম এসেছে ৬ কোটি ডলার।

তথ্যানুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধ হয়েছিল ৯৮ কোটি ডলার। আর পরের মাস আগস্টে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধ করা হয়েছে ৭০ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর আমদানি বিল পরিশোধ কমেছে ২৮ কোটি ডলার বা ২৮ দশমিক ৫৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, শরীয়াহ ভিত্তিক ১০টি ইসলামী ব্যাংকের মাধ্যমে আসা রপ্তানি আয় কমেছে। চলতি বছরের জুলাই মাসে ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছিল ৬৭ কোটি ডলার। আর পরের আগস্টে ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছে ৬৫ কোটি ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় কমেছে ২ কোটি ডলার বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ।

এএ

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ও শৃঙ্খলামূলক মামলা দুই মাসের মধ্যে ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা

রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রার অর্থায়ন আরও সুশৃঙ্খল করতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) ...