
প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ৭২৮ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৬৭ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাবিত বাজেট পেশ করেন।
বাজেটের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭১৮ কোটি টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭২৮ কোটি টাকা। তবে প্রস্তাবিত এ বাজেটের ওপর সংশোধনী আসতে পারে।
২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৭১৭ কোটি টাকা রাখার প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ১ হাজার ৭৯৫ কোটিতে। এ হিসেবে সংশোধিত বাজেটের চেয়ে ৬৭ কোটি টাকা কম প্রস্তাব করা হলেও গতবারের প্রস্তাবিত বাজেটের চেয়ে এবার ১১ টাকা বেশি রাখা হয়েছে।
নির্বাচন কমিশন পরিচালন ব্যয়ের সবচেয়ে বেশি ব্যয় হয় নির্বাচন পরিচালনায়। চলতি বছর অন্তত চারটি সংসদীয় উপ-নির্বাচন, কয়েক হাজার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে এখান থেকেই ব্যয় করতে হবে।
এছাড়া উন্নয়ন ব্যয়ের মধ্যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মযজ্ঞে ব্যয় নির্বাহ করে ইসি। এগুলোর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ব্যয় রয়েছে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত