
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু হয়।
বন্দর সূত্রে জানা গেছে, সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর আগে ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে বাণিজ্য বন্ধ থাকলেও ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যথারীতি চালু ছিল।
ব্যবসায়ী ও বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, স্থবিরতা কাটিয়ে বন্দরের গতিশীলতা দ্রুতই আগের অবস্থায় ফিরবে।
ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, “ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে বন্দরের সার্বিক কার্যক্রমে পুরোপুরি গতিশীলতা ফিরে আসবে।”
টিআর
- ১আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ২বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৩টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৪বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৭পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৮ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত





পাঠকের মতামত