
সুরকার-গীতিকার মান্নান মোহাম্মদসহ দেশের বাঘা সব সুরকার-গীতিকারের গান নিয়ে ঈদের অনুষ্ঠানে হাজির হচ্ছেন সকলের পছন্দের শিল্পী ডন।
সঙ্গীতপিপাসুদের মন ভরাতে ঈদে একক সঙ্গীতানুষ্ঠান ‘আইসা পড়ছে গাড়ি আমার’- শিরোনামে ১০টি গান নিয়ে শ্রোতামনে ঝড় তুলতে আসছেন তিনি।
অনুষ্ঠানের শিল্পীর গাওয়া ফোক, ফোক-ফিউশন গানের সঙ্গে আধুনিকের সম্ভাব নিঃসন্দেহে শ্রোতাদের মনে দাগ কাটবে। দেশের বাঘা সব সুরকার-গীতিকারের গান নিয়ে ঈদের অনুষ্ঠানে হাজির হচ্ছেন সকলের পছন্দের শিল্পী ডন। বেলাল গান, মান্নান মোহাম্মদ, তরুণ মুন্সি, রাজেশ ঘোষের মতো নামকরা সুরকারদের সঙ্গে তরুণ এস এম আতিকের সুরে গান গেয়েছেন ডন। অনুষ্ঠানের শিরোনাম সঙ্গীত আইসা পড়ছে গাড়ি আমার শিল্পীর নিজের লেখা এবং সুরারোপিত। যা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ এবং এক ভিন্ন মাত্রাযোগ করেছে।
গত বছর রোজার ঈদেও এটিএন বাংলায় গানের অনুষ্ঠানে দেখা গেছে ইকবাল বিন আনোয়ার ডনকে। সেটাই ছিল তার প্রথম গাওয়া কোনো সঙ্গীতানুষ্ঠান। সেবার গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেলেও সেগুলো স্টুডিওতে সেট ফেলে নির্মাণ করা হয়েছিল।
এবারের অনুষ্ঠানে গানের পাশাপাশি লোকেশনে বৈচিত্র্যতা আনা হয়েছে। স্টুডিও ছাপিয়ে গানগুলোর শুটিং করা হয়েছে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ির মতো প্রাকৃতিক সৌন্দর্যঘেরা মনোমুগ্ধকর জায়গাতে। যা এক সঙ্গে শ্রোতাদের গান জুড়ানোর কাজ তো করবেই; সঙ্গে চোখে প্রশান্তি এনে দেবে। বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুর করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যরে সবটুকু দিয়ে গানগুলোকে গাওয়ার চেষ্টা করেছেন।
ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার বলেন, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা এবং এর কর্ণধার ড. মাহফুজুর রহমানকে। মাহফুজ ভাই তার চ্যানেলে আমাকে গানের সুযোগ করে দিয়েছেন এ জন্য আমি কৃতজ্ঞ। আমি গেল রোজা ঈদ এবং কুরবানী ঈদেও এটিএন বাংলাতে গানের অনুষ্ঠানে ছিলাম।
এবার একক অনুষ্ঠান নিয়ে ঈদে থাকছি আপনাদের গান শোনাতে। আশাকরি গানগুলো আপনাদের ভালো লাগবে। দেশের সব নামকরা সুরকার-গীতিকারদের গান থাকছে এই অনুষ্ঠানে। ১০টি গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠানে আমার নিজের লেখা এবং সুরের গান শুনতে পাবেন আপনারা। আইসা পড়ছে গাড়ি আমার- অনুষ্ঠানের টাইটেল সঙটিই আমার গাওয়া। আশাকরি প্রতিটি গান আপনাদের ভালো লাগবে। বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গানগুলো আপনাদের জন্য আমরা তৈরি করেছি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতামনে দাগ কাটবে। মানুষের মুখে মুখে ফিরবে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত