
ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ছুটছে মানুষ। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে প্রচুর যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। এ সময় যাত্রীদের কাছে থেকে দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা পর্যন্ত সেতু এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সময় বাস, পিকআপ ও ট্রাকে করে যে যেভাবে পারছেন ঢাকার পথে ছুটছেন।
কড্ডার মোড় এলাকায় জমায়েত হওয়া ঢাকাগামী যাত্রী মামুনুর রশীদ, আব্দুল আব্দুল মতিন ও গারমেন্টসকর্মী রেশমি, মুনিয়া খাতুন অভিযোগ করে বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় যানবাহনের স্টাফরা দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছে।
তারা বাসের সিট প্রতি ৮শ থেকে ১ হাজার এবং দাঁড়ানো যাত্রীর কাছ থেকে ৫ থেকে ৬শ টাকা করে ভাড়া আদায় করছে। এ ছাড়া ট্রাক ও পিকআপে জনপ্রতি ৫ থেকে ৬শ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।
ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিয়েছি। আবার ঢাকায় ফেরার পথেও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। বিষয়ে প্রশাসনের নজরদারি করা উচিত।
আজ দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামকে বাড়তি ভাড়া বিষয়ে অবগত করা হলে তিনি বলেন, এসব বিষয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ থাকার কথা। বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সেতুর ওপরে কয়েকটি দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন পারাপারে সমস্যা ছিল।
এ কারণে সেতুর পশ্চিম পাশ সংযোগ মহাসড়কে যানবাহনে ধীরগতি ছিল। সকাল ১০টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গতরাতে সেতুর ওপরে কয়েকটি লোকাল বাস নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন পারাপারে কিছুটা সমস্যা হয়েছিল।
এ কারণে সেতুর উভয় পাশে যানবাহনের লম্বা লাইন পড়েছিল। নষ্ট যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। সকাল ১০টার পর থেকে স্বাভাবিক গতিতে সেতু দিয়ে যানবাহন পারা পর হচ্ছে। সেতুর উভয় পাশে বর্তমানে কোনো সমস্যা নেই।
তিনি আরো বলেন, শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে।
এতে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে সেতুর পূর্বপার টোলপ্লাজা দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী ১৬ হাজার ২২২টি এবং উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী টোলপ্লাজা দিয়ে ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে।
ইএটি
- ১বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ২বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৩রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৪ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৬গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৭ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৮৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৯ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৭পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ১০চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই





পাঠকের মতামত