
করোনা পরিস্থিতিতে জোনভিত্তিক সাধারণ ছুটির মধ্যে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ জুন) সূচকের কিছুটা উত্থানে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে।
এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটর দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক দশমিক ২৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক দশমকি ৭৩ পয়েন্ট ও সিডিএসইটি ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯১৮ পয়েন্টে, ১৩২৫ পয়েন্টে এবং ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৬৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৩ কোটি ৭৬ লাখ টাকা বেশি। সোমবার (১৫ জুন) ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫৪ লাখ টাকার।
দিশ শেষে ডিএসইতে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির, দর কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ২০৬টির শেয়ার ও ইউনিট দর।
এদিকে অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১১ পয়েন্টে। আর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৪৩ পয়েন্টে।
এদিন সিএসইতে ৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬টির, দর কমেছে ১২টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার ও ইউনিট দর।
দিন শেষে সিএসইতে ১ কোটি ৭০ লাখ ৪৭১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ২সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ৩ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ৪নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫মালুমঘাটে বেহাল সড়কের করুণ দশায় এক শিশুর মৃত্যু
- ৬অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিলো বাংলাদেশ
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৮ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ৯হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ১০মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৪চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৫চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৭সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০লিবিয়ায় নৌকাডুবি, কালকিনির রাব্বি নিখোঁজ





পাঠকের মতামত