
নিজেদের সবশেষ ম্যাচে বার্সালোনাকে তাদের মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে উড়ছিল নেইমারবিহীন পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচে বড় জয় পাওয়া সেই জয়ের আত্মবিশ্বাস তারা ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগে কাজে লাগাতে পারেনি।
রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিজেদের ঘরের মাঠে মোনাকোর কাছে ০-২ গোলে হেরে গেছে পিএসজি। ম্যাচটি জিতলে শীর্ষস্থানে থাকা লিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসত পিএসজির। এখন উল্টো ৪ পয়েন্টে পিছিয়ে গেল তারা। মোনাকোর বিপক্ষে প্রথম দেখায় ২-৩ গোলে হেরেছিল দলটি।
ঘরের মাঠে ম্যাচটি বল দখলের লড়াই কিংবা আক্রমণের ধাঁরে বেশ এগিয়েই ছিল পিএসজি। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় ভুগেছেন দলের ফরোয়ার্ডরা। বার্সার মাঠে হ্যাটট্রিক করে আসা কাইলিয়ান এমবাপে যেন বন্দী ছিলেন নিজের ছায়ায়। এছাড়া নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ার অনুপস্থিতিও টের পাওয়া গেছে ব্যাপকভাবে।
অবশ্য পিএসজিকে চমকে দিয়ে ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় মোনাকো। ম্যাচের মাত্র ৬ মিনিটের সময় প্রথম গোলটি করেন সোফিয়ান দিয়োপ। প্রথমে কাইও হেনরিকের ক্রস হেড করেন রুবেন আগুইলার, সেটি গিয়ে পড়ে দিয়োপের মাথায়, গোলের খুব কাছ থেকে বাকি কাজ সারেন এ ২০ বছর বয়সী তরুণ।
কাকতালীয়ভাবে নিজেদের দ্বিতীয় গোলটি দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই করে পার্ক দি প্রিন্সে অতিথি হয়ে আসা দলটি। এবার গোলদাতা গুইলারমো মারিপান। ডি-বক্সের মধ্যে পিএসজির আলগা রক্ষণের সুযোগ নিয়ে খুব সহজেই ব্যবধান দ্বিগুণ করেন মারিপান। যা পরে ম্যাচ জেতার জন্য যথেষ্ঠ প্রমাণিত হয়।
এ পরাজয়ের পর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়ে গেল পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো। সবার ওপরে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া লিল, ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিওন।
- ১সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ২প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৩বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৪ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৫সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৬রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৭দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৮যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৯ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ১০বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী





পাঠকের মতামত