
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক যুগ পর ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে। এতে চরম দুর্গন্ধ, ভোগান্তি থেকে মুক্তি ও স্বস্তি পেয়েছে নগরবাসী।
উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের হস্তক্ষেপে এই ময়লা-আবর্জনা ফেলা বন্ধের অবসান ঘটে। পৌর শহরের নিত্যদিনের যানজট নিরসনে পরিত্যক্ত এ জায়গায় বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।
জানা যায়, ভূঞাপুর-গোবিন্দাসী স্কুল রোড-বঙ্গবন্ধু সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থানে প্রায় একযুগ ধরে যত্রতত্রভাবে ময়লা-আবর্জনা ফেলে আসছিল পৌর কর্তৃপক্ষ। এনিয়ে সচেতন নাগারিক মহল, সুধীজন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো ওই স্থানে ময়লা ফেলা বন্ধে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আসছিল। ১২ বছর পর টনক নড়ে কর্তৃপক্ষের।
ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করে কলেজ ও স্কুল শিক্ষার্থী সুমাইয়া খাতুন, শিউলী আক্তার, জাকির হোসেন ও আবির হোসেনসহ আরও অনেকেই বলেন, ময়লা-আবর্জনা ফেলার এ জায়গাটি ছিল ভূঞাপুরের প্রবেশ পথ। এখানে ময়লার দুর্গন্ধে নাক-মুখ ঢেকেও চলাচল করা যেত না। অবশেষে কয়েক সপ্তাহ ধরে ময়লা ফেলা বন্ধ হওয়ায় আগের মতো আর দুর্গন্ধ ছড়াচ্ছে না। ফলে আমরা স্বস্তিতে যাতায়াত করতে পারছি।
স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা বলেন, পৌর শহরের বাসস্ট্যান্ডে যে জায়গাটিতে দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলা হতো সেটি পৌর শহরের প্রাণকেন্দ্র। ময়লা ফেলায় দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল করাই যেত না। উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের হস্তক্ষেপে কয়েক সপ্তাহ ধরে ময়লা ফেলা বন্ধ হওয়ায় দুর্গন্ধ নেই। ময়লা ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এ ব্যাপারে ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় পৌর শহরের ময়লা-আবর্জনা ফেলা হতো। ফলে ভোগান্তিতে পড়ে এখানকার লোকজন ও পথচারীরা। সম্প্রতি উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ পদক্ষেপে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে। তাছাড়া যেহেতু পরিত্যক্ত জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। তাই ইউএনও’র সাথে আলোচনা করে ওই স্থানে বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান, ভূঞাপুরের প্রবেশ পথে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে এ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তারই পরিপ্রেক্ষিতে পৌর মেয়রের সঙ্গে আলোচনা করে কয়েক সপ্তাহ আগে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে যৌথভাবে নিষেধ করা হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পৌর শহরের যানজট নিরসনে পরিত্যক্ত স্থানটিতে বাসস্ট্যান্ড নির্মাণের প্রক্রিয়া চলছে।
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৩ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৪হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৫পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৬কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৭জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৮রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৯মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১০পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত