
রাজবাড়ির একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে এক যুগ পর সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার (৩১ জুলাই) রাত সোয়া ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজনু সরকার (৪৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার তিলকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।’
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম, আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানায় মজনু সরকারের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়। শুরুতেই আদালত থেকে জামিন নিয়ে মজনু সরকার গা-ঢাকা দেয়। সেই মামলার রায়ে আদালত ইতিমধ্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে পলাতক মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিজের নাম পরিচয় গোপন করে মজনু সরকার সিরাজগঞ্জের সলঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। তার বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এবং রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের হওয়া আরো ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর মজনু সরকারকে রংপুরের মিঠাপুকুর থানার হস্তান্তর করা হয়েছে।’
এসকে
- ১জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৪‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৮এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৯বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ১০যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত