প্রকাশিত: অক্টোবর ২, ২০২২ ৮:০৭ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে
ভেসে গেছে ঘর-বাড়ি
ডুবে গেছে রাস্তা-ঘাট, হাওড়
বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা
সিলেট, সুনামগঞ্জে চলছে হাহাকার
মাতম, আহাজারি।

চারদিকে এত জল তবুও
বিশুদ্ধ জলটুকুও নেই কোথাও
নেই খাবার, বিদ্যুৎ, গ্যাস,
নৌকা, ভেলার অভাবে ত্রাণ
পাঠানোও দুঃসহ হয়ে উঠেছে।
বিকল্প পথ নেই সেথায়।

প্রকৃতির এই বিরুপ আচরণ কেন?
কেন মানুষ এগুলো ঠেকাতে পারে না?
বারবার প্রকৃতি মানুষকে বুঝিয়ে দেয়
তার শক্তির কাছে মানুষ কিছু না।

আমাদের আচরণ, অভ্যাসগুলো
এর জন্য দায়ী নয়?
প্রকৃতির উপর এত অনাচার, অত্যাচার
নিরব প্রতিশোধে,
প্রকৃতি কখনো কখনো
ভয়ংকরীও হয়।

হে মানব জাতি!
আর যুদ্ধ নয় আর
নয় রক্তের হোলি খেলা,
নয় ধর্মের বড়াই।

সময় এসেছে এবার,
হানাহানি, হিংসা, বিদ্বেষ ভুলে
এক হই সবাই।

শেয়ার

পাঠকের মতামত

ইলিশ, প্রকৃতি ও জীবন সংগ্রামের উপাখ্যান: হাবিবুর রহমানের নতুন বই ‘টেল অব হিলশা এন্ড এ বয়’

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ...

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর অর্থনৈতিক পরিভাষা

সাংবাদিক আবু আলীর পরিভাষাবিষয়ক বই ‘অর্থনৈতিক পরিভাষা’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে তিনি শেয়ারবাজার, ...