প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ ২:২০ পিএম , আপডেট: এপ্রিল ৯, ২০২২ ২:২৩ পিএম

ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের চাপায় পড়ে সাথী দত্ত (৩২) নামের এক (নারী) এনজিও কর্মীর  মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, সাথী দত্ত প্রতিদিনের ন্যায় এনজিওর ঋণ সংগ্রহের কাজে এই বাড়িতে অবস্থান নিচ্ছিলেন। হটাৎ উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

জানা যায়, সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে।তার বাবার বাড়ী ফরিদপুর সদর উপজেলার শ্রী-অঙ্গন এলাকায়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান জানান, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।

ফরিদপুরের নগরকান্দা থানার এস আই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...