প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২১ ১১:৩৪ এএম , আপডেট: জানুয়ারী ২১, ২০২১ ১১:৩৪ এএম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে ৪৩ কোটি ৫১ লাখ টাকার করপোরেট ট্যাক্সের চেক হস্তান্তর করেছে ।

বুধবার (২০ জানুয়ারি) আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম করপোরেট ট্যাক্স বাবদ এ চেক এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে হস্তান্তর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গর্বিত অংশীদার হওয়ার জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এ প্রয়াস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের এলটিইউ’র কর কমিশনার মো. ইকবাল হোসেন, স্টাফ অফিসার টু চেয়ারম্যান উপ-পরিচালক সৈয়দ ইফতেহার আলী, ব্যাংকের ডিজিএম মো. শিব্বির আহমেদ, ডিজিএম বাদল চন্দ্র দেবনাথ এবং এজিএম গণপ্রসাদ বিশ্বাস।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...