প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০ ৭:৩৮ পিএম , আপডেট: ডিসেম্বর ২১, ২০২০ ৭:৪৪ পিএম

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) গড় ঝুঁকির রেটিং পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারটি পাঠানো হয়েছে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে।

সার্কুলার অনুযায়ী,  ঝুঁকিবাহিত সম্পদের ভিত্তিতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান ভালো, মোটামুটি বা মন্দ তা বোঝাতে এখন থেকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ধরনের রেটিং দিয়ে বোঝাবে বাংলাদেশ ব্যাংক।

আগে ঝুঁকির ভিত্তিতে এই তিন ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে যথাক্রমে সবুজ, হলুদ ও লাল অঞ্চলে ভাগ করা হতো।

 

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...