শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৩:৩১ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল লিমিটেড বার্ষিক ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা ৫২ মিলিয়ন গজ থেকে বাড়িয়ে ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইতোমধ্যে বাড়তি সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে।  উৎপাদনের প্রাথমিক (আপস্ট্রিম) পর্যায়ের কিছু স্থাপনা আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় (অটোমেশন) প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এ সক্ষমতা অর্জন করা হয়েছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ার পূর্ববর্তী প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং বিদ্যমান ব্যাক-প্রসেসিং সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এ সক্ষমতা বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন দক্ষতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডেনিম ফেব্রিকের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...

রোববার স্পট মার্কেটে যাচ্ছে ফার্স্ট ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে আগামী রোববার। ডিএসই ...

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...