প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৪ ৩:৩৪ পিএম

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পোর্ট অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরফদার মো. রুহুল আমিন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশের বন্দর ও শিপিং সেক্টরে অগ্রণী ভূমিকা রাখা সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরফদার মো. রুহুল আমিন দুই বছর মেয়াদে ২০২৩-২৫ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইর প্রত্যাশা, তরফদার মো. রুহুল আমিন পোর্ট অ্যান্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবে তিন দশকের বেশি সময়ের বন্দর ও শিপিং সেক্টরের অভিজ্ঞতা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োগের মাধ্যমে বন্দর ও শিপিং সেক্টরে কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়া তরফদার মো. রুহুল আমিন তার নেতৃত্বে কমিটির সব সদস্য সম্মিলিতভাবে বন্দর ও শিপিং সেক্টরের চ্যালেঞ্জগুলোয় যথাযথভাবে চিহ্নিত করে সেসব মোকাবিলার জন্য আন্তরিকবাবে কাজ করে যাবেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...