প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ ১০:৩৮ এএম

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১ হাজার ৪২০ জন। পাসের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

শনিবার (৬ জুলাই) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বিসিপিএস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফলাফল।

ডা. আবুল বাশার মো. জামাল বলেন, পরীক্ষা শেষ হয়েছে দুপুর ২টায়। সাড়ে ৪টায় ফলাফল প্রকাশিত হয়েছে। পাস করেছেন ১ হাজার ৪২০ জন। পরীক্ষায় পাসের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। এবারের এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় ৯ হাজার চারশ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়। বিসিপিএসের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রবেশের এ পরীক্ষায় ওই দিন অংশ নেন প্রায় সাড়ে তিন হাজার চিকিৎসক।

এর পরদিন শুক্রবার (৫ জুলাই) মৌলিক বিষয়সমূহ ও গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স পরীক্ষায় প্রায় তিন হাজার ২০০ জন এবং শনিবার (৬ জুলাই) অনুষ্ঠিত সার্জারি ও অ্যালাইডের পরীক্ষায় অংশ নেন প্রায় তিন হাজার ৩০০ জন পরীক্ষার্থী। তিন দিনে পরীক্ষায় অংশ নেন ১০ হাজারেরও বেশি চিকিৎসক।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। ...

শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান

ময়মনসিংহের মুক্তাগাছার কৃতী সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান ...

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, এক ...

শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র ...

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ ...