প্রকাশিত: মে ২১, ২০২৪ ৭:৩৪ পিএম , আপডেট: মে ২১, ২০২৪ ৮:৩৩ পিএম

প্রস্তাব পেয়েও রাহুল গান্ধীর কংগ্রেসে যোগ দেননি প্রশান্ত কিশোর (পিকে)।
বিহারে পরিবর্তনের ডাক দিয়ে নতুন দল ‘জন সুরাজ পার্টি’ গড়েছেন তিনি। তবে লোকসভা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেয়নি তার দল। কিন্তু অষ্টাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে নানা পূর্বাভাস দিয়ে যাচ্ছেন রাজনীতিবিদ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, এবারের লোকসভা নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ করবে (নিরঙ্কুশ জয় পাবে) বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ৩০৩টি আসনে জিতেছিল। এবারও তাদের প্রাপ্ত আসন সেটার আশেপাশেই থাকবে। এমনকি ৩০৩ ছাড়িয়েও যেতে পারে।

নেপথ্য কারণ জানিয়ে তিনি বলেন, মোদি সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে। এমন কথা ভারতের কোনও প্রান্ত থেকেই শুনিনি। সাধারণত, সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের প্রচণ্ড হতাশা, অপূর্ণ আকাঙক্ষার বহিঃপ্রকাশ না থাকলে ভোটের ফল শাসকের অনুকূলেই যায়।

সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে পিকে দাবি করেন, লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে এক নম্বর দল হয়ে উঠতে পারে। দলটি কয়েক বছরে দক্ষিণ এবং পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি প্রসারিত করার জন্য কঠোর পরিশ্রম করেছে। ফলে এমনটা হতে পারে।

২০২১ সালে নীলবাড়ির লড়াইয়ের আগে প্রশান্ত কিশোরকে বাংলায় নিয়ে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পারিশ্রমিক নিয়ে তৃণমূলের ভিত মজবুত করার গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। অভিষেক-পিকে জুটিই ছিল ওই বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম চালিকাশক্তি।

২০২১ সালে দলটির হয়ে ভোটের কৌশল রচনা করার সময় পিকে বলেছিলেন, ভোট বাক্সে বিজেপি তিন অংকের সংখ্যা পেরোলে নির্বাচনী কৌশলবিদের পেশা ছেড়ে দেবেন তিনি। এ নিয়ে বিজেপি নেতৃত্ব বিদ্রুপ করতেও ছাড়েননি তাকে। কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, তার কথাই অক্ষরে অক্ষরে ফলে গেছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন পিকে। আনুষ্ঠানিকভাবে ‘আইপ্যাকে’র সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানিয়ে দেন তিনি। তবে তার তৈরি সংস্থা ‘আইপ্যাক’ তৃণমূলের পরামর্শদাতা হিসেবে রয়ে গেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে পিকের মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...