
পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটাতে দেশটিতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পাকিস্তানে বিনিয়োগের আদেশ জারি করেছেন।
পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির কাছে ফোন করে বিষয়টি জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও। এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন বিলওয়াল নিজেই।
এর আগে, গত বুধবার পাকিস্তানের বিভিন্ন খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার।
স্থানীয় গণমাধ্যমের দাবি, কাতারের কাছে দুটি এলএনজি-চালিত বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি নিউইয়র্কের রুজভেল্ট হোটেল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ৫১ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে ইসলামাবাদ।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সরকারি মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কাতারকে ১০ শতাংশ অংশীদারত্বের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেমনটি সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া হয়েছিল।
পাকিস্তানে কয়েক মাস ধরেই অর্থনৈতিক অস্থিরতা চলছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা দিয়ে মাত্র মাস খানেকের আমদানি খরচ মেটানো সম্ভব।
দক্ষিণ এশিয়ার দেশটিতে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি ক্রমেই বাড়ছে, দুর্বল হয়ে পড়েছে স্থানীয় মুদ্রা এবং গত জুলাই মাসে মূল্যস্ফীতি ২৪ শতাংশ ছাড়িয়েছে।
আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সভায় পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের বেশি অর্থায়ন অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত