প্রকাশিত: মার্চ ২, ২০২১ ৮:০৬ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত এমারেল্ড আয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

মঙ্গলবার  (২ মার্চ ) কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে একটি নির্দেশনা জারি করা হয়েছে। কোম্পানিটিতে বিএসইসি পাঁচজন পরিচালক নিয়োগ দিয়েছে।

নিয়োগ প্রাপ্তরা হলেন- সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক,ড. প্রশান্ত কুমার বেনার্জি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ গোলাম সারওয়ার,সজিব হোসাইন(সিএফএ) এবং সহযোগি অধ্যাপক ড. সন্তুষ কুমার দেব।

এমারেল্ড অয়েল: ২০০৮ সালে প্রতিষ্ঠিত এমারেল্ড অয়েল বাণিজ্যিক উৎপাদনে গেছে ২০১১ সালে। কোম্পানিটি স্পন্দন নামে রাইস বান অয়েল উৎপাদন ও বাজারজাত করত। উৎপাদনে যাওয়ার তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০১৪ সালের মার্চে এটির পুঁজিবাজারে তালিকাভুক্তি ও লেনদেন শুরু হয়।

কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়। কোম্পানিটি ধানের তুষ থেকে ভোজ্য তেল উৎপাদন করে,যাকে বলা হয় রাইসবান অয়েল।

বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ৪৫ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে। বাকী ১৬ দশমিক ০৮ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

এছাড়াও ৫৩ দশমিক ৪৭ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

পাইওনিয়র ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতে কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...