প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ ৪:৫৪ পিএম , আপডেট: অক্টোবর ২, ২০২১ ৫:৩০ পিএম

একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে ইউরোপের নোলান ও এক্স-লাইট ব্রান্ডের মোটরসাইকেল হেলমেট বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এসিআই মটরস।

শনিবার (২ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর তেজগাঁও এর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন হেলমেট পরিচয় করিয়ে দেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত নোলান এবং এক্স-লাইট ব্র্যান্ডের হেলমেট মোটরসাইকেল রেসিংয়ের বিশ্ব আসর মোটো জিপিতে অনেক রাইডার ব্যবহার করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এসিআই মটরস।

নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘বাংলাদেশে মোটরসাইকেল চালকদের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে এসিআই মটরস। এরই ধারাবাহিকতায় বাইকারদের সুরক্ষার জন্য সম্প্রতি গ্রাহকদের জন্য নোলান এবং এক্স-লাইটের প্রিমিয়াম হেলমেট বাজারে নিয়ে এসেছে এসিআই।’

অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই হেলমেটে রয়েছে- ইমার্জেন্সি চিক প্যাড রিমুভ‌্যাল সিস্টেম, লাইনার পজিশনিং কন্ট্রোল, ডাবল ভাইসর-সহ পিন লক, মাইক্রো লক ২, ম্যাগনেটিক ভাইসর অ্যাসেম্বলি এন্ড এয়ার বুস্টার সিস্টেমl

এসিআই মোটরসের দাবি- রোটেশনাল ইমপ্যাক্ট টেস্টে প্রমাণিত হয়েছে সড়কে নিরাপত্তায় মাথার ৫০ শতাংশ পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করেছে এই হেলমেটগুলো।

শেয়ার

পাঠকের মতামত

ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থ ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...