প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৩২ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১:৩৩ পিএম

বাঙালী পথিক

আমি বাঙালি গর্বিত পথিক হাটছি পথে দিগন্ত ভেদ করে,
মাঠের প্রান্তে দেখা যায় রক্ত শিমুল ফুটেছে গাছে গাছে,
এ যেন সূর্যের ঠিকরানো আলোয় ভাষা শহীদ সালাম-বরকত-রফিক-জব্বারের রক্তের আলোক ছটা,
বিনম্র শ্রদ্ধায় খুঁজে পাই ভাষা বীরের প্রতিচ্ছবি আকাশে বাতাসে বাংলার সকল বর্ণমালা।

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিভূমি,
কৃষক শ্রমিক ছাত্র জনতা প্রাণপণে লড়েছে বাঙ্গালী সেনা,
বুকের তাজা রক্ত আর শ্যামল বাংলা,
গর্বের ধন লাল সবুজ পতাকা।

মাঠের প্রান্তের কাছাকাছি এসেছি বাঙালি,
শুনতে পাই মায়ের হাত ধরে ছুটে আসছে বাবা বলে ভাষা শহীদের উত্তরসূরী,
কি মধুর ষোলো কোটির মায়ের ভাষার বাংলা বুলি, ধন্য বাঙালি পথিক ভাষার জন্য পেয়েছি স্বাধীন মাতৃভূমি।

লেখক : সার্কেল এ্যাডজুটেন্ট আসাদ মিলন, র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

শেয়ার

পাঠকের মতামত

ইলিশ, প্রকৃতি ও জীবন সংগ্রামের উপাখ্যান: হাবিবুর রহমানের নতুন বই ‘টেল অব হিলশা এন্ড এ বয়’

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ...

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর অর্থনৈতিক পরিভাষা

সাংবাদিক আবু আলীর পরিভাষাবিষয়ক বই ‘অর্থনৈতিক পরিভাষা’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে তিনি শেয়ারবাজার, ...