
মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা এ ট্যাংকারে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মঙ্গলবার হওয়া এ হামলার জন্য ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
জাহাজটি একজন ইসরায়েলি ধনকুবেরের বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘প্রাপ্ত তথ্য পর্যালোচনা করার পর আমাদের বিশ্বাস ইরান সম্ভবত হামলা চালিয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বুধবার জানান, ইসরায়েলি ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। এটির নাম প্যাসিফিক জিরকন। ট্যাংকারটি পরিচালনা করে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান প্যাসিফিক শিপিং, এ কোম্পানিটির মালিক হলেন ইসরায়েলি ধনকুবের ইদান ওফার।
বিবৃতিতে প্যাসিফিক শিপিং নামে কোম্পানিটি জানিয়েছে, তেলবাহী ট্যাংকার প্যাসিফিক জিরকন গ্যাস নিয়ে যাচ্ছিল, ওই সময় ওমান উপকূল থেকে ২৪০ কিলোমিটার দূরে একটি নিক্ষিপ্ত বস্তু আঘাত হানে। আমরা ক্রুদের সঙ্গে যোগাযোগ করেছি। কোনো আহত বা দূষণের তথ্য পাওয়া যায়নি। সব ক্রু নিরাপদ এবং ভালো আছেন। ট্যাংকারের কাঠামো অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পানি ঢোকেনি।
সংবাদসংস্থা রয়টার্সকে ইসরায়েলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তেলবাহী ট্যাংকারের ওপর ইরান হামলা চালিয়েছে। রাশিয়াকে ইরান যেসব ড্রোন সরবরাহ করেছে ওইরকম ড্রোন দিয়ে হামলা হয়েছে।
সূত্র: আল জাজিরা
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত