জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৬ এএম
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়া ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে আক্রমণ চালান। তাঁর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগমসহ চারজন মারাত্মকভাবে জখম হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...