
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়, শাখা ও উপশাখাগুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভিন্ন বিভাগের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন বলে জানানো হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখাগুলো ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সজ্জিত করা হয়। একই সঙ্গে এমএসএমই গ্রাহক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাহক-সংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরা এবং এ খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটির আয়োজনের মাধ্যমে এ খাতের উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
পাশাপাশি ‘পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি (৩পি)’ দর্শনের আলোকে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।
বিএইচ
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৯চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ১০জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স





পাঠকের মতামত