উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:৫০ পিএম

খুলনার কয়রা উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় “কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে” পরিস্কার পরিচ্ছন্নতার শুভ উদ্ভোধন করেন।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজে হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

আবুল কালাম আজাদ বলেন, ‎খুব দ্রুতই আধুনিক ও উন্নত চিকিৎসার সেবা পাবে কয়রা উপজেলাবাসী। হাসপাতালে যে সংকটগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি আরো বলেন, উপকূলীয় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত। এ অঞ্চলে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।কয়রা ও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ডাক্তার ও নার্সের সংকট রয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ঘাটতিও আছে। অতি দ্রুত এসব সমস্যা দূর করে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

উদ্বোধনের পর মাওলানা আবুল কালাম আজাদ হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে উপস্থিত সবাই নিজ নিজ সংকট ও চাহিদার কথা তুলে ধরেন। তিনি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং হাসপাতাল ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং ফার্মেসির ওষুধের গুণগতমান পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা
জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...