উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫ ৭:৩৮ পিএম

কয়রা, (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় “কয়রা প্রেসক্লাবের” মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ আগস্ট) বেলা ১১ টায় কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই মিটিংয়ে ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

প্রেসক্লাবের সভাপতি মাস্টার সদর উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান।

সভায় বক্তৃতা করেন, সহ সভাপতি. এ্যাডঃ আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মাস্টার সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য সমকালের উপজেলা প্রতিনিধি শেখ হারুন অর রশীদ, প্রথম আলো কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, এনটিভি প্রতিনিধি তরিকুল ইসলাম ও জিএম মোনায়েম বিল্লাহ।

আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ সানা, নির্বাহী সদস্য নুরুল আমীন পলাশ, মোস্তাফা রেজওয়ানুল করিম, ইউনুস আলী,মাসুম বিল্লাহ, আতাউর রহমান, আব্দুল আলীম।

সভায় সাংবাদিকদের মান উন্নয়ন, প্রেসক্লাবের ভবিষ্যত কার্যক্রম ও কয়রা উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অতঃপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শেষ করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...