
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দুই শর্তে করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব করেন । অর্থমন্ত্রী হিসেবে তার এটি চতুর্থ বাজেট। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে গতবছর অর্থ আইনে করপোরেট কর হার ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশে কমানো হয়েছিল। ২০২২-২০২৩ অর্থবছরে করপোরেট কর হার আরও কমানোর প্রস্তাব করছি।
তিনি বলেন, কর কমানোর ক্ষেত্রে সব প্রাপ্তি ও আয় অবশ্যই ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে গৃহীত হতে হবে এবং ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ অবশ্যই ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে সম্পাদন করতে হবে এ শর্তে আমি নন-লিস্টেড কোম্পানির কর হার ৩০ শতাংশ থেকে ২৭ দশমিক ৫ শতাংশে কমানোর প্রস্তাব করছি।
তিনি বলেন, অর্থনীতির অধিকতর আনুষ্ঠানিকীকরণ এবং এক ব্যক্তি কোম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করার লক্ষ্যে এক ব্যক্তি কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।
মন্ত্রী বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার ২২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করছি। তবে এক্ষেত্রে ১০ শতাংশ বা তার কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরকারী লিস্টেড কোম্পানির কর হার ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়া, পূর্বোক্ত শর্ত পরিপালনে ব্যর্থতায় তালিকাভুক্ত কোম্পানির কর হার ২২ দশমিক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।
এছাড়াও ব্যক্তি-সংঘের কর হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি। আর কৃত্রিম ব্যক্তিসত্তা ও অন্যান্য করযোগ্য সত্তার কর হার ৩০ শতাংশ থেকে ২৭ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।
- ১রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ২অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ৩সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
- ৪রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
- ৫অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
- ৮১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ৯মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ১০অনুমোদিত মূলধন বাড়ছে সিটি ব্যাংকের
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত